১১ই মার্চ, ২০২৬ ইং | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১১

প্রিয়ার অন্তরে বাস করেন কে

বিনোদন ডেস্ক:

নিজের হাসি এবং চাহনি দিয়ে ইতিমধ্যেই হাজার হাজার পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি। ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারতের বাইরেও। মঙ্গলবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

কিন্তু, যে প্রিয়াকে নিয়ে এত হইচই ভক্তদের মধ্যে, যাকে ঘিরে উত্তাল তরুণদের হৃদয়, তার অন্তরে কে আছেন? জবাবটা নিজেই দিলেন প্রিয়া। ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছেন, সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই তার প্রিয় ক্রিকেটার।

তার আগামী ছবির সেই ভাইরাল হওয়া দৃশ্য প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘আসলে পরিচালক এমন কিছু শট নিতে চেয়েছিলেন, যেটা হিরো এবং আমার মধ্যে দারুণ ভাবে ফুটে ওঠে। সেই মতোই তিনি আমায় বলেছিলেন আমি যদি ভ্রু নাঁচিয়ে এবং চোখ মারতে পারি তাহলে ভাল হয়। আমি তাকে জানিয়েছিলাম, চেষ্টা করে দেখতে পারি। কোনও পরিকল্পনা ছিল না। পুরোটাই স্বতঃস্ফূর্ত। কখনই ভাবিনি এটা এভাবে ছড়িয়ে পড়বে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ