২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১৯

প্রিয়ার পেছনে পরিচালক-প্রযোজকদের ভিড়

বিনোদন ডেস্ক:

রাতারাতি তারকাবনে যাওয়া ইন্টার দুনিয়ার এখন সবচেয়ে জনপ্রিয় তারকার নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। গত কয়েক দিন ধরে এই একটি নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে। সেই প্রিয়ার দাম এখন আকাশছোঁয়া। এখন তার পেছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গেছে।

প্রিয়ার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেননি। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে নজর কেড়েছেন সবার। তবে পরের ছবির জন্য অষ্টাদশী প্রিয়া যে দর হাঁকিয়েছেন রীতিমতো অবাক করার মতো।

ভারতীয় গণমাধ্যমের খবর- ত্রিচূড়ের বিমলা কলেজে বিকম পাঠরত প্রিয়া নাকি তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন। নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ