১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৭

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা দলের (বিএনপি) সিনিয়র নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ