১০ই এপ্রিল, ২০২৬ ইং | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪০

নেইমারকে ছাড়া বার্সা আরও ব্যালেন্সড: মেসি

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনায় আক্রমণভাগে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ ছিলেন অপ্রতিরোধ্য। তবে চলতি মৌসুম শুরুর আগে রেকর্ড গড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। তবে এ নিয়ে বার্সায় কিছু পরিবর্তন আনতে হলেও তাতে শেষ পর্যন্ত তারা উপকৃত হয়েছেন বলেই মনে করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর মেসি। তার মতে, নেইমারকে ছাড়া দল হিসেবে বার্সেলোনা এখন আরও ব্যালান্সড।

এ ব্যাপারে মেসি বলেছেন, নেইমার যাওয়ার ফলে তাদের খেলায় কিছু পরিবর্তন আনতে হয়েছে যাতে আখেরে লাভবান হয়েছে বার্সাই। তিনি বলেন, ‘নেইমারকে ছাড়া আমরা আরও ব্যালেন্সড। সে চলে যাওয়ায় আমাদের খেলার ধরণে পরিবর্তন এসেছে।’ এছাড়া, আক্রমণভাগে শক্তি কমে গেলেও রক্ষণভাগকে শক্তিশালী করে বার্সা একটা সাম্য অবস্থানে আছে বলে জাসিয়েছেন মেসি। তিনি বলেন, ‘আমাদের আক্রমণভাগের ধার অনেকটাই হারিয়েছি, কিন্তু রক্ষণে উন্নতি করেছি। আমরা আরও ব্যালেন্সড অবস্থায় পৌঁছে গেছি, যা আমাদের দল হিসেবে শক্ত করেছে।’

এদিকে, পিএসজিতে দারুণ খেলছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এখন পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে ২৬ ম্যাচে ২৭ গোল তার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ