বিনোদন ডেস্ক:
বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যায় ভুগছেন বিগ-বি। ঘাড় ও মেরুদণ্ডের যন্ত্রণাও ভোগাচ্ছে ৭৫ বছর বয়সী এই অভিনেতাকে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. জয়ন্ত ভার্বের অধীনে অমিতাভ বচ্চনকে ভর্তি করা হয়। ডাক্তারদের একটি টিম বিগ-বির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
প্রসঙ্গত, শুক্রবারই অমিতাভের ছবি ১০২ নট আউটের টিজার রিলিজ দেওয়া হয়েছে টুইটারে। বিগ-বি’র সঙ্গে এই ছবিতে রয়েছেন ঋষি কাপুর। ২৭ বছর পর এই জুটি আবার একসঙ্গে রূপালি পর্দায় ফিরছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

