৩১শে মার্চ, ২০২৬ ইং | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৩৭

শুরুতেই ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক:

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য ৩৩৯ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত ৩ রানে দিলরুয়ান পেরেরার ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। যাওয়ার আগে একটি রিভিউও নষ্ট করেছেন আগের ইনিংসেও ব্যর্থ এই ওপেনার।

এর আগে, প্রথম ইনিংসে ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে ২২৬ রান সংগ্রহ করে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সবচেয়ে যিনি ভুগিয়েছেন সেই রোশন সিলভা ৭০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মুস্তাফিজ ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং আব্দুর রাজ্জাক পেয়েছেন একটি উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে মিরাজের ৩৮ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ১১০ রান। ফলে প্রথম ইনিংসে সফরকারীরা লিড পায় ১১২ রানের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ