নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বকশিবাজারের বিশেষ জজ আদালত প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাকে কোথায় নেয়া হয়েছে তা এখনো জানা যায়নি।
এতিমখানা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার সময় খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

