১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১৫

শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ ২ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দু’জন যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধরাতে গভীর রাতে তাদের আটক করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রা দুই কোটি পঁচিশ লাখ টাকা সমমূল্যের।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, কম্পিউটার ও এক্সেসরিজ ক্রয়ের উদ্দেশ্যে তারা এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তারা এভাবে তিনবার মুদ্রা বহন করেছিলেন। এসব মুদ্রা তারা কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করেছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১২:৫৬ অপরাহ্ণ