২১শে মার্চ, ২০২৬ ইং | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪৯

শাহজালালে কাস্টমস অফিসের দেয়াল ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমর্স অফিসের পাশের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় এই দেয়াল ধসে পড়ে।

বিমানবন্দর থানার ওসি নুরে আজম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ চলছে। ভেতরে কেউ আটকা আছে কি না তা দেখা হচ্ছে। উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কাস্টমস হাউজের একটি ড্রেইনের নির্মাণ কাজ চলার মধ্যে দেয়ালটি ধসে পড়ে। আমাদের চারটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। দেয়ালের নিচে কেউ চাপা পড়েছে কি না দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ