নিজস্ব প্রতিবেদক:
পুলিশের বাধা উপেক্ষা করেই সিলেট যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। তাঁরা রাস্তার পাশে দাড়িয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। নরসিংদীর শিবপুরে নেতাকর্মীরা রাস্তার পাশে দাড়াতে না পারলেও কিশোরগঞ্জের ভৈরব ও আশুগঞ্জে বিএনপির বিপুল সংখ্যা নেতাকর্মী রাস্তার পাশে দাড়িয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে দেখতে রাস্তার পাশে এসে দাড়াচ্ছে। এদিকে, দুপুর দেড়টার দিকে হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ বাসস্যান্ড এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তার পাশে দাড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে। খালেদা জিয়ার সঙ্গে এই সফরে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শাহজাহান ওমর, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

