২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫১

‘সুখের ভিতরে অসুখ’ তাদের

বিনোদন প্রতিবেদক :

অস্ট্রেলিয়ার সিডনি এয়ারপোর্টের গণ্ডি পেরুতেই মাহিন বুঝে ফেলে তার স্বপ্ন পূরণ অনেকটাই কঠিন। যে কোম্পানির চাকরি নিয়ে সে এসেছে সেই কোম্পানির একজন কর্মকর্তা তাকে রিসিভ করার কথা থাকলেও কেউ আসেনি। এমনকি লোকটির ফোনও বন্ধ। এ অবস্থায় অনেকটা দিশেহারা হয়ে যায় মাহিন। এরপর গল্প ভিন্ন দিকে মোড় নেয়। এমন গল্প গড়ে উঠেছে ‘সুখের ভিতরে অসুখ’ নামের নাটকটি।
সাগর জাহান ও মামুন-অর রশিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, ডা. এজাজ, আরফান আহমেদ, মুনমুন, তাহমিনা সুলতানা মৌ, রোমানা, স্বাগতা, আলভী, শবনাম ফারিয়া, নাজিরা আহমেদ মৌ, চিত্র লেখাগুহ, রুনা খান, সাজু খাদেম, নিলয় প্রমুখ।
সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার, রাত ১১টায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১০:০২ পূর্বাহ্ণ