২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৫

রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণ: সৎবাবা আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর চাদ উদ্যানে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, শিশুটি সৎ বাবা বিল্লাল হোসেনসহ পরিবারে সাথে ওই এলাকাতে থাকে।
গতকাল বিকেলে বাসায় কেউ না থাকায় বিল্লাল তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। আজ শিশুটি অসুস্থ হয়ে পড়লে সে তার নানীকে সৎবাবা কর্তৃক ধর্ষণ বিষয়টি জানায়। পরে শিশুটির নানী মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করলে শিশুটির সৎবাবা বিল্লালকে আটক করা হয়।
এসআই আরো জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটির নানী বাদী হয়ে “নারী ও শিশু নির্যাতন দমন আইনে” একটি মামলা করেছেন। মামলায় বিল্লালকে গ্রেফতার দেখানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ