৮ই মার্চ, ২০২৬ ইং | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২৮

আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৮ জানুয়ারি ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন, তথ্য সুরক্ষা ও আস্থা প্রতিষ্ঠা’। ১৯৮১ সালে ইউরোপের সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপ’ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্যদিয়ে বিশ্বে প্রথম ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস পালন শুরু হয়।
দিবসটি পালন উপলক্ষে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আজ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাইভেসি টক’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় সরকারের ইলেক্ট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মানসুর, প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার, বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. মেহেদী হাসান সভায় অংশ নেবেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ২৮, ২০১৮ ১২:৩৬ অপরাহ্ণ