বিনোদন ডেস্ক:
‘পদ্মাবত’ ছবির তারকা দীপিকা পাড়ুকোনের কপাল বটে। বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের মা-বাবার আদর তো পাচ্ছেনই। এর সঙ্গে সাবেক প্রেমিক রণবীর কাপুরের মা-বাবাও তাঁকে ভুলতে পারছেন না। এবার জন্মদিনে রণবীর সিংয়ের মা-বাবা হবু বধূ দিপীকাকে উপহার দিয়েছেন একটি দামি শাড়ি ও হীরার গয়না। এদিকে ছেলের প্রাক্তন প্রেমিকাকে নিয়ে নাকি এখনো গর্ববোধ করেন নিতু সিং ও বাবা ঋষি কাপুর। তাঁরা রণবীরের মা-বাবা। ‘পদ্মাবত’ ছবিতে দীপিকার অসাধারণ অভিনয় দেখে এই নায়িকার বাড়িতে তাঁরা পাঠিয়েছেন এক ঝুড়ি ফুল ও হাতে লেখা একটি শুভেচ্ছা বার্তা।নিতু সিং ও ঋষি কাপুর
সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ অনেক চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। এর আগেই সাংবাদিক ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ছবির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন পরিচালক। সেখানে উপস্থিত ছিলেন ঋষি কাপুর ও নিতু সিং। চলচ্চিত্রে রানি পদ্মিনীর চরিত্রে দীপিকার অভিনয় দেখে তাঁরা মুগ্ধ। ‘পিকু’ তারকা দীপিকার এমনিতে ভক্তের শেষ নেই। এর সঙ্গে যুক্ত হলেন আরও দুজন ‘বিশেষ’ ভক্ত। সাবেক প্রেমিকার মা-বাবা যখন বাড়িতে ফুল পাঠিয়ে প্রশংসা করেন, তখন সেই ঘটনাকে বিশেষ না বলে উপায় আছে? ফুলের সঙ্গে পাঠানো শুভেচ্ছা বার্তায় ঋষি ও নিতু দীপিকাকে লিখেছেন, ‘অসাধারণ অভিনয়। তোমাকে নিয়ে আমরা অনেক বেশি গর্বিত। নিতু আর ঋষি কাপুরের পক্ষ থেকে ভালোবাসা।’ উপহারের ছবি তুলে দীপিকাও তা ইনস্টাগ্রামে প্রকাশ করতে দেরি করেননি। এই নায়িকা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘গতকাল আপনাদের দেখে অনেক ভালো লেগেছে। আপনাদের এই প্রশংসা আর ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’‘পদ্মাবত’ ছবির দৃশ্য
এদিকে রাজপুর করনি সেনাদের প্রবল আপত্তি, দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলন, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরও বক্স অফিসে ‘পদ্মাবত’ ছবির ব্যবসা আশাব্যঞ্জক। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনেই আয় করেছে ৫৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে বানসালির ‘পদ্মাবত’। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে ভালো ব্যবসা শুরু করেছে সিনেমাটি। কোনো কাটাছেঁড়া ছাড়াই এটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানেও। ‘পদ্মাবত’-এ আরও অভিনয় করেছেন রণবীর সিং, শহিদ কাপুর, অদিতি রাও হায়দারি ও জিমি সর্ব। ডেকান ক্রনিকল
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

