১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই

বিনোদন ডেস্ক:

ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুপ্রিয়া দেবী মারা গেছেন। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলার স্বর্ণযুগের আরেক অধ্যায় শেষ হয়ে গেল। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা এক টুইট বার্তাায় বলেন, তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

১৯৩৫ সালের ৮ জানুয়ারি সুপ্রিয়া দেবীর জন্ম। মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু তার। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতীয় বাংলা সিনেমা জগতে কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার অগনিত ভক্ত।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০১৮ ৬:১৯ অপরাহ্ণ