৬ই মার্চ, ২০২৬ ইং | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

নারায়াণগঞ্জ প্রতিনিধি:

নারায়াণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে উপজেলার বড় ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে।  এলাকাবাসী জানায়, মধ্যরাতে ফাউসা গ্রামের খলিল মিয়ার বাড়িতে ডাকাতি করতে একদল ডাকাত প্রবেশ করে। এরপর ডাকাতি শেষে পালানোর সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এসময় গণপিটুনিতে আটক ওই ডাকাত নিহত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ণ