১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৪

মার্কেটিং ম্যানেজার নেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

রিজিওনাল মার্কেটিং ম্যানেজার (প্লাস্টিক প্রজেক্ট) পদে ১০ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : রিজিওনাল মার্কেটিং ম্যানেজার (প্লাস্টিক প্রজেক্ট)

যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিবিএ/এমবিএ অথবা স্নাতক/মাস্টার্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং থেকে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : ২৫ জানুয়ারি, ২০১৮।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ