আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্যারিসের একটি পাঁচতারকা হোটেলে ডাকাতি হয়েছে। ডাকাত দল ৪০ কোটি টাকার সমপরিমাণ জুয়েলারি ও বিলাসী পণ্য লুট করে নিয়ে গেছে বলে ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে।
খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পাঁচ সশস্ত্র ডাকাত কুড়াল দিয়ে জানালা ভেঙে হোটেলে ঢোকে। পরে তারা ডাকাতি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে গ্রেফতার করে।
রিজ প্যারিস নামক ওই পাঁচতরকা হোটেলের পেছনের প্রবেশ পথের কাছে কয়েকটি জুয়েলারি ও বিলাস পণ্যের দোকানের জন্য বরাদ্দ ছিল। যেখানে ৫টি দোকানের ৯৫টি শোকেসে জুয়েলারি, দামি ঘড়িসহ বিলাস পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হতো। তবে কী পরিমাণ সম্পদ লুট হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া না গেলেও হোটেল কর্তৃপক্ষ ধারণা করছেন ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৪০ কোটি টাকা) মূল্যের পণ্য নিয়ে গেছে ডাকাতরা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

