২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫৪

আদালতে খালেদা জিয়ার যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।
এরপরই নবম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এজে মোহাম্মদ আলী খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ