গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঘন কুয়াশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। নিহতদের মধ্যে একজন বাসচালক। তাঁর নাম শেখ শাহিদ (৪৮)। তিনি বগাইল ভাঙ্গা ফরিদপুর এলাকার বাসিন্দা শেখ ফরিদের ছেলে। শাহিদ বনফুল পরিবহনের বাসের চালক ছিলেন। নিহত অপর এক চল্লিশোর্ধ্ব নারীর পরিচয় পাওয়া যায়নি।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন সোমবার সকালে ঘণমাধ্যমকে জানান, রাতে ঢাকা থেকে বনফুল পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকটি। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

