নিজস্ব প্রতিবেদক:
তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এ সময় উভয় ঘাট এলাকায় নৌরুট পারাপারের জন্য কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে বলেও জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

