৩০শে মার্চ, ২০২৬ ইং | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:১৮

সিনিয়র অফিসার পদে ৩৬৭ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নিয়োগ দেবে একটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৩৬৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এই লক্ষ্যে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কোন প্রতিষ্ঠানে কতজন নিয়োগ : আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩১টি, পল্লী সঞ্চয়ে ২৭৮টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৫৮টি পদে কর্মকর্তা নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

বয়স : বিজ্ঞপ্তি অনুসারে ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ছাড়া সব প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর ও মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ