১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

সরকারকে হঠানোর একমাত্র বিকল্প রাজপথ: মওদুদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সমঝোতায় বিশ্বাসী নয়, আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবি গণআন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ৫ই জানুয়ারির মত নির্বাচন দেশের মাটিতে আর হতে দেয়া হবে না।
তিনি বলেন, ভোট বিহীন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর কোন দিন হতে দেয়া হবে না। আমরা অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি কিন্তু এইবার, ২০১৮ সাল এবং ২০১৪ সাল এক না। আওয়ামী লীগ কোনো সমঝোতা বিশ্বাস করে না। একমাত্র বিকল্প হলো রাজপথ। গণআন্দোলনের মধ্যমে আওয়ামী লীগকে বাধ্য করতে হবে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জানুয়ারি ৫, ২০১৮ ৭:১৯ অপরাহ্ণ