২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪৭

খালেদা জিয়ার মামলার পরবর্তী যুক্তিতর্ক ৩ ও ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তিতর্ক ২০১৮ সালের জানুয়ারির ৩ ও ৪ তারিখে উপস্থানের দিন ধার্য করা হয়েছে । বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই তারিখ নির্ধারন করেন। আজ শুরুতে আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
আজ সকাল সাড়ে ১১টার দিকে দুই মামলায় হাজিরা দিতে তিনি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান। ‍এরআগে ২৭ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ