১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

মুম্বাইয়ে ক্যাবের ভেতর তরুণীকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মুম্বাইয়ের কাশিমিরা থেকে থানে যাচ্ছিল তরুণী। ভর সন্ধ্যায় একটি ক্যাব ভাড়া করে নেন। গন্তব্যের বদলে একটি ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে ক্যাব চালক। ছিনিয়ে নেয় তরুণীর কাছে থাকা টাকা-পয়সাও। গত ১৯ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের বাজরেশ্বরীতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার পুলিশ ওই ক্যাবচালক এবং তার এক বন্ধুকে গ্রেফতার করেছে।

অভিযোগে ওই তরুণী জানান, ঘটনার দিন থানে যাবেন বলে তিনি কাশিমিরা থেকে ওই ক্যাবে ওঠেন। ক্যাবে চালকের পাশে আরও এক যুবক বসে ছিল। ক্যাবচালকের বন্ধু ওই যুবক। কিছু দূর যাওয়ার পরই আচমকা রাস্তা বদলে নেয় চালক। তাতে তরুণীর সন্দেহ হয়। রাস্তা কেন বদলে নিল তা জানতে চান। চালকের উত্তর শুনে নিশ্চিন্ত হননি তরুণী। কিছু একটা গোলমাল রয়েছে আঁচ করতে পেরে তিনি চিৎকার জুড়ে দেন। এরপর গাড়ির গতি বাড়িয়ে বাজরেশ্বরীর একটি ফাঁকা জায়গায় ক্যাব থামায় চালক। ওই তরুণীর টাকার ব্যাগ, মোবাইল ছিনিয়ে নেয়। গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। এসব করতে ক্যাবচালককে সাহায্য করে তার পাশের সিটে বসে থাকা ওই বন্ধু। গুরুতর জখম হয়ে যান তরুণী। গভীর রাতে নিজেকে প্রচন্ড অসহায়ও লাগছিল তার।

তরুণী জানান, এরপর গাড়ি করেই তারা দুজন তাকে কাছের একটি লজে নিয়ে যায়। লজের মালিককে তরুণী সবকিছু জানান। লজ মালিক পাল্টা প্রশ্ন করলেই বিপদ বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। লজ মালিকই পুলিশে খবর দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ