২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৩

রাজধানীতে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবক ও মহাখালী আমতলি রেললাইনে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় বনানীতে ও সকাল সাড়ে ১১টার দিকে মহাখালীতে এই পৃথক দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেল লাইন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) ওই যুবকের মৃত্যু হয়। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল সাদা শার্ট ও হাফ প্যান্ট।
এএসআই রবিউল্লাহ আরও জানান, মহাখালীর আমতলি রেল লাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক নারী নিহত হয়েছে। তার পরিচয়ও সনাক্ত করা যায়নি। নিহত ওই অজ্ঞাতনামা নারীর পরনে ছিল প্রিন্টের শাড়ি। ময়না তদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ