২৮শে মে, ২০২৬ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

ময়মনসিংহে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোরে তারাকান্দার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনকে ময়মনসিংহ আদালতে সোপর্স করা হচ্ছে।

তিনি আরো বলেন, এর আগে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগে এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ