২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

চকবাজারে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজার কামালবাগে মশার কয়েল থেকে আগুনে দগ্ধ কাফি আলম (৫৫) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গতরাতে তিনি দগ্ধ হন।

মৃত কাফি আলমের ছেলে খোকন মিয়া জানান, চকবাজার কামালবাগে ৩০/৬ নম্বর ৭তলা বাসার ৬তলায় একাই ভাড়া থাকতো বার বাবা কাফি আলম। মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। পেশায় কিছুই করতেন না। গতরাত ২টায় মশার কয়েল থেকে বিছানায় আগুন লাগলে দগ্ধ হন তিনি। পরে রাতে তাকে ঢামেক হাসপাতাল বার্ণ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, শ্বাসনালী সহ তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ