১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে দুজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকেই। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।  তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি শনিবার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহরের ৪৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পে কিয়ামিস এলাকায় ৬২ বছরের এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ