১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০৯

তিন তালাকে তিন বছরের জেল, বিলে সই ভারতের

আন্তর্জাতিক ডেস্ক:

তিন তালাকের মাধ্যমে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের রীতিকে আগেই অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এবার এক দফায় বা অন্য কোনো উপায়ে তিন তালাক দিলে তিন বছরের জেল হবে। এমনই আইন করতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার।
জানা গেছে, ফোন-চিঠি-ইমেল বা মুখে এক দফায় তিন বার তালাক দেয়াকে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে এর জন্য শাস্তির ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনেই আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা এই সংক্রান্ত ‘মুসলিম মহিলাদের বৈবাহিক অধিকার সুরক্ষা বিল’ এ সিলমোহর বসিয়েছে।
সরকারি সূত্রের খবর, বিলে বলা হয়েছে, শুধুমাত্র তাৎক্ষণিক তিন তালাক বা ‘তালাক-এ-বিদ্দত’ এর ক্ষেত্রেই ফৌজদারি আইন প্রযোজ্য হবে। মৌখিক, লিখিত বা ইমেল, এসএমএস এ তিন তালাকও নিষিদ্ধ কাজ ও ফৌজদারি অপরাধের তালিকায় পড়বে। তিন বছরের জেল ও জরিমানার বিধান থাকবে। এমন তালাকের ফলে বিপদে পড়া মহিলারা নিজেদের ও সন্তানের ভরণপোষণের জন্য ভাতা পেতে ম্যাজিস্ট্রেটের কাছেও দরবার করতে পারবেন। জম্মু-কাশ্মীর ছাড়া সর্বত্রই এই আইন প্রযোজ্য হবে। এনডিটিভি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ