আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউল বারী বাবুর সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুলের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেয়ার রাজধানী সিডনিতে। রোববার স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার সভাপতি এএনএম মাসুমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক আহ্বায়ক মোঃদেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এসএম নিগার এলাহী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও লেবার পার্টি ক্যামসির প্রেসিডেন্ট হাবিব মোহাম্মদ জকি, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আহম্মেদ।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফা মোরশেদ নিথুন, নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম শামীম, যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল কবির পিন্টু, বিএনপির দপ্তর সম্পাদক আবদুস শামাদ শিবলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম খালেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ জুমান হোসেন, নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক অনুপ আন্তনী গোমেজ, ভিক্টোরিয়া স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম আলম, বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মোঃ আনিসুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক আবদুলাহ আল মামুন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ,সাইমুম বিন শামস্, দীন মোহাম্মদ, মোঃমঈন উদ্দীন, মোঃ রহিম, মোঃ হাবিব মিয়া প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

