২০শে এপ্রিল, ২০২৬ ইং | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৫

কামিল ১ম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ১ম বর্ষ ২০১৫-২০১৬ সেশনে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ০৩-১২-২০১৭ তারিখ প্রকাশিত হয়েছে। দেশের ১৩০টি পরীক্ষা কেন্দ্রে, ৫টি বিষয়ে ১৮২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭৬৮১ জন উত্তীর্ণ হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য আহ্বান জানান।

কামিল ১ম বর্ষের পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.iau.edu.bd থেকে জানা যাবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ