৬ই মার্চ, ২০২৬ ইং | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪

লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিনে আগুন

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ডগ লাইনে কমিউটার ট্রেনের একটি ইঞ্জিনে আজ মঙ্গলবার সকালে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট রেল স্টেশনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ডগ লাইন থেকে সরিয়ে গাড়ির সাথে সংযোগ দেওয়ার সময় ইঞ্জিনের পাশে থাকা অপর একটি ইঞ্জিনের ধাক্কা লেগে আগুন লেগে যায়। তবে অপর একটি ইঞ্জিন নিয়ে সান্তাহারগামী ওই কমিউটার ট্রেনটি দেড় ঘন্টা পর স্টেশন ত্যাগ করে। পরে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি মেরামত করতে লোকো সেডে নেয়া হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে ইঞ্জিনের কতটা ক্ষতি হয়েছে তা তিনি তাৎক্ষনিক জানাতে পারেনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৩:৫০ অপরাহ্ণ