২৩শে এপ্রিল, ২০২৬ ইং | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২০

ঝিনাইদহে বাস উল্টে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বলিদাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী কেজিএন পরিবহনের একটি বাস (চুয়াডাঙ্গা-জ-০৪-০০০১) কালীগঞ্জ-যশোর মহাসড়কের বলিদাপাড়া নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়।  এতে কমপক্ষে ১০ বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ