২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি -বাউফল সড়কের দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে ১৫০পিস ইয়াবাসহ জুলহাস (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রোববার রাত দেড়টার দিকে উপজেলা গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুলহাসকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জুলহাস একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শ্রীরামপুর গ্রামের বাড়িসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ইয়াবা বিক্রির অভিযোগ আছে। এ ছাড়া একাধিক মামলায় ওয়ারেন্টি (গ্রেফতারি পরোয়ানা) আসামি। মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার কোর্টে চালান করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ