১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ অভিযোগে গতকাল সুজন মন্ডল (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেছে ওই ছাত্রীর পরিবার। সুজন জেলা শহরের শ্রীপুর এলাকার মৃত তাহের মন্ডলের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রী রাজবাড়ী শহরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে সুজন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় গত ২৩ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের পান্না চত্বর এলাকা থেকে সুজন তাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে সুজন তাকে ধর্ষণ করে। অবশেষে, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সুযোগ পেয়ে ওই ছাত্রী সুজনের বাড়ি থেকে পালিয়ে আসে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, বুধবার ওই ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে এবং একই দিন আদালতে ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত সুজনকে গ্রেফতারে জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ২:৫৯ অপরাহ্ণ