১লা মে, ২০২৬ ইং | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০৪

বেতন ভাতার দাবীতে নওগাঁ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীর পূর্নদিবস কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি:

সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে নওগাঁ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এ্যাসোসিয়েশান। সোমবার সকাল থেকে এ পূর্নদিবস কর্মবিরতি পালন করেছে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পৌর পানি অফিসের তত্বাবধায়ক নিজাম উদ্দীন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারী কোষাগার থেকে তাদের বেতন ভাতার দাবী পুরনের জন্য আহবান জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ