৭ই মার্চ, ২০২৬ ইং | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:১৫

টাঙ্গাইলে নকল করার অভিযোগে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

চলতি জেএসসি ও জেডিসি পরীক্ষায় টাঙ্গাইলের ভূঞাপুরে নকল করায় অভিযোগে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সোমবার সকালে উপজেলার ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে  ৫ শিক্ষাথীকে বহিষ্কার করা হয়। তাৎক্ষণিক বহিষ্কার শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযাগে ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ