২০শে এপ্রিল, ২০২৬ ইং | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৬

শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিকাল অ্যাফেয়ার্স থমাস এ শ্যাননের সঙ্গে দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা জানান।
ফখরুল বলেন, মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে দেশের চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুতে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে, তাদের আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে তা তিনি বিস্তারিত বলেন নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ