২১শে এপ্রিল, ২০২৬ ইং | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

ইয়েমেনের নিরাপত্তা ভবনে আত্মঘাতী হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের সরকারি দূর্গ আদেনের নিরাপত্তা ভবনে গতকাল রবিবার দুইটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। হামলায় নিরাপত্তা ফোর্সের পাঁচজন সদস্য নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

নিরাপত্তা ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি ঘাটি আদেনের খর মাকসারের মধ্যাঞ্চলীয় এলাকার নিরাপত্তা বাহিনী সদর দপ্তরের বাইরে আল-কায়েদা চালিত একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়। এরপর মুহূর্তেই বন্দুকধারীরা আদেনের ফৌজদারী তদন্ত ইউনিট ভবনে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। ইউনিট সূত্র একথা জানায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ