নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহ পরান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড়গাঙ্গাইল গ্রামের মস্তেুা মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত শাহ পরান তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে স্থানীয় বাসিন্দা মাহতাবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার বড় গাঙ্গাইল গ্রামের মস্তো মিয়ার বাড়ির পাশে বিদ্যুতের মিটার থেকে সংযোগ নেয় ওই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক। লাইন টেনে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করায় বিদ্যুতের তার ঝুলে পড়ে।
বৃহস্পতিবার সকালে শাহ পরান প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন ঘটনাস্থলে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

