৬ই এপ্রিল, ২০২৬ ইং | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৫

আম কুড়াতে গিয়ে গাছচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় প্রচণ্ড ঝড়ে গাছে চাপা পড়ে হৃদয় ঘোষ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে এলাকার দিলিপ কুমার ওরফে দিলু ঘোষের ছেলে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ঘোষ নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাতে ঝড় শুরু হলে হৃদয় তার মায়ের সঙ্গে বাড়ির আঙিনায় আম কুড়াতে বের হয়। এ সময় একটি নারকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৬, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ