২২শে মার্চ, ২০২৬ ইং | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৩৫

রাজশাহীতে ফেনসিডিলসহ আটক ২

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ১৫ বোতল ফেনসিডিলসহ জিয়াউর রহমান এবং নাজিম উদ্দিন নামের দুই জনকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী। বৃহস্পতিবার সকালে জেলার পবা উপজেলার সোনাইকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তি জানান, বিজিবি দুই জনকে ফেনসিডিলসহ আটক করে থানায় সোপর্দ করেছে। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পবার সোনাইকান্দি এলাকা থেকে দু’জনে ফেনসিডিল নিয়ে রাজশাহী মহানগরীর দিকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল পায়। এ সময় তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করলেও বিজিবি সদস্যরা তাদের আটক করে পবা থানায় সোপর্দ করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ