আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের একটি পুলিশ স্টেশনের কাছে জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সোমবার আল মিদান এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এর আগে দামেস্কে পরিচালিত বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ও তাহরির আল শাম। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল মাইদানের খবরে বলা হয়েছে, চারজন সন্ত্রাসী এ হামলা চালায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল শার বলেন, সন্ত্রাসীরা ওই পুলিশ স্টেশনকে টার্গেট করেই বোমা হামলা চালায়। প্রথম হামলাকারী মূল ফটকের সামনে বিস্ফোরণের সময়ই মারা যায়। অপরজন দ্বিতীয় তলায় বোমার বিস্ফোরণ ঘটায়। উল্লেখ্য গত মাসে সিরিয়ায় এ ধরনের বহু হামলায় হতাহতের সংখ্যা অনেক বেশি হয়েছে। এতে কমপক্ষে ৩ হাজার মানুষ মারা গেছে। যার মধ্যে প্রায় ১ হাজার জনই বেসামরিক নাগরিক।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

