২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২

রাজধানীতে র‌্যাবের হাতে আটক ১১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর রূপনগর এলাকা থেকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে আজ ভোরে তাদের আটক করা হয়। বিস্তারিত সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করে জানানো হবে। কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ