১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১২

১৪ দলীয় জোটে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামের আরেকটি দল।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত হতে দেখা গেছে।

দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জোবায়ের বলেন, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেবো। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছিলেন।

M/H

প্রকাশ :মে ১৩, ২০১৭ ১:২১ অপরাহ্ণ