১৯শে এপ্রিল, ২০২৬ ইং | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৪৭

আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙ্গে দিয়ে বিএনপির আগাম নির্বাচনের দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজায় দেশে সর্বপ্রথম অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়ে নতুন বুথ স্থাপনের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এই সকল দাবি অযৌক্তিক, উদ্ভট ও হাস্যকর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে আমরা থাকব না। সংবিধানের বাইরে কিছুই হবে না। আরেকটা গণতান্ত্রিক নির্বাচন হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ