আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার রাতে মার্কিন রাজ্য ফ্লোরিডার মিয়ামি শহরের একটি শপিং মলে হঠাৎ বন্দুক হামলার আতংক ছড়িয়ে পড়ে। ডলফিন শপিং মল নামক কেনাকাটার স্থানটিতে সে সময় ছিল ক্রেতাদের ভীড়। হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের মত শোনা গেলে শপিং মল থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই প্রাণ বাঁচাতে মল থেকে বেরিয়ে দোকানে লুকিয়ে পড়েন। ঘটনাস্থলে অল্প সময়ের মধ্যে পুলিশ, সেই সাথে অ্যাম্বুল্যান্সও হাজির হয়। তবে পুলিশ দাবী করে, সেখানে তারা পাননি গুলিবর্ষণের কোন ধরণের ঘটনা।
শপিং মল থেকে এ সময় জরুরী সেবায় ঘটনা সম্পর্কে জানানো হলে বিপুল প্রস্তুতি নিয়ে নিরাপত্তা বাহিনী হাজির হয় সেখানে। কিন্তু পুরো শপিং মল তল্লাশি করেও কোন বন্দুকধারী বা কোন ধরনের হতাহত তারা দেখতে পাননি। খবর-মিয়ামি হেরাল্ড
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

