১৩ই মে, ২০২৬ ইং | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

রাজধানীতে বাসা ভাড়া দিতে না পেরে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুলের একটি বাসায় বাসা ভাড়া দিতে না পারায় মনের দুঃখে রিপন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে কাফরুল উত্তর কাজীপারা ৪২০ নম্বর বাসার ৩য় তলা থেকে তার মৃতদহটি উদ্ধার করে কাফরুল থানা। পরে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল কাদের জানান, মৃত রিপন জয়পুরহাট সদর উপজেলার সালগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কাফরুলের ওই বাসায় ভাড়া থাকতো। রিপন বেকার ছিলো। গতকাল রোববার তার বাসা ভাড়া দেয়ার কথা ছিলো। ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় মনের দুঃখে রিপন বাসার ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বাসার মালকিন জেসমিন রহমান জানান, গত ৩ মাস ধরে রিপন স্ত্রী ও সন্তান নিয়ে তার বাসায় ভাড়া থাকতো।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ