২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৮

বয়কটমুক্ত মিশা ঈদে ‘পাষাণ’ মুক্তির আশা

বিনোদন ডেস্ক:

সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ঈদুল আজহায় মুক্তি পাবে এ কথা বেশ আগেই শোনা গিয়েছিল। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সরে এসেছিল ছবিটির অভিনেতা মিশা সওদাগরকে চলচ্চিত্র প্রদর্শক সমিতি বয়কট করায় মুক্তি প্রক্রিয়া থেকে। সম্প্রতি মিশার সাথে প্রদর্শকদের দ্বন্দ্বের অবসান হয়েছে। তাহলে কি ঈদে মুক্তি পাবে ছবিটি? এ প্রসঙ্গে ছবির পরিচালক সৈকত নাসির কিছু জানেন না বললেন। তিনি বলেন, ‘আসলে এটা আমার একার সিদ্ধান্ত না। এ ব্যাপারে আমার প্রযোজক আব্দুল আজিজ ভাই ভালো বলতে পারবেন।’ জাজ মাল্টিমিডিয়ার সাথে এ নিয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে চলতি সপ্তাহের ভেতরে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবেন।

‘পাষাণ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর ও শিমুল খান। মিমের চরিত্রের নাম দিয়া, একজন সাংবাদিক। অন্যদিকে ওম পেশাদার খুনী। ছবিটির চিত্রনাট্য করেছেন ‘লাভ ম্যারেজ’-খ্যাত চিত্রনাট্যকার দেলোয়ার হোসেন দিল।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ